নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানের কলেজ থেকে ফিরছিলেন দম্পতি, ট্রেনে কাটা পড়ে নিহত

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহতের ঘটনাস্থল। ছবি : কালবেলা
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহতের ঘটনাস্থল। ছবি : কালবেলা

ছেলেকে কলেজে দেখতে এসে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট রেলসড়কের নরসিংদীর শহরতলীর দগরিয়া অবৈধ রেলক্রসিংয়ের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

রেল পুলিশ ও স্থানীরা জানান, নরসিংদী সাহেপ্রতাব এলাকায় স্থাপিত ইনডিপেনডেন্ট কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছেলে মাহবুবুর রহমানকে দেখতে আসেন তার বাবা-মা। ছেলের খোঁজখবর নেওয়া শেষে একটি মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী উভয়েই বাড়ি ফিরছিলেন। তারা মোটরসাইকেল যোগে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার রেলক্রসিং পার হচ্ছিলেন।

এ সময় অরক্ষিত রেলক্রসিংটিতে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন।

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, আমাদের কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া ছাত্র মাহবুবুর রহমানকে দেখতে আসেন তার বাবা-মা। তারা তাকে দেখে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে আমিসহ আমার কলেজের অন্য শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে যাই।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম জহিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X