গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বরিশালের উজিরপুরে দুই ট্রাকের সংঘর্ষ। ছবি : কালবেলা
বরিশালের উজিরপুরে দুই ট্রাকের সংঘর্ষ। ছবি : কালবেলা

বরিশালের উজিরপুরে দুই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রোববার (২৯ জুন) রাত ৩টার দিকে উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উজিরপুরের শিকারপুর ইউনিয়নের মাদারশী এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (৩০) ও কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বর্গির চর এলাকার রতনের ছেলে আমবোঝাই ট্রাকের সহকারী সোহেল (২০)।

স্থানীয়রা জানান, রোববার রাত তিনটার দিকে পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুল সংলগ্ন মোল্লা বাড়ির সামনের মহাসড়কের পাশে টাইলস বোঝাই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। তখনই পেছন থেকে আমবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে এসে টাইলস বোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০) নিহত হন। পাশাপাশি সবুজ হাওলাদার নামে এক পথচারী গুরুতর আহত হন। আহত অবস্থায় সবুজ হাওলাদারকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৩০ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ হাওলাদারের মৃত্যু হয়।

পরে সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে সোহেলের মরদেহ উদ্ধার করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত দুই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে পথচারী সবুজ হাওলাদার শের ই বাংলা মেডিকেল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনার পর দুই ট্রাকের চালক ও অন্য এক হেলপার পালিয়েছে। তবে ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১০

আইনজীবী বারে হামলা

১১

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১২

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৩

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৪

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৭

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৮

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

২০
X