লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০২:৪৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের জীবন বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

জেলা সদর হাসপাতাল, লক্ষ্মীপুর। ছবি : কালবেলা
জেলা সদর হাসপাতাল, লক্ষ্মীপুর। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে নিজের স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সুমী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হাসপাতালের বারান্দায় নিহতের মা আশুরা খাতুন বারবার কান্নায় ভেঙে পড়ছেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আরমান হোসেন সুমীকে মৃত ঘোষণা করেন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তির হাট গ্রামে আব্দুর রব বাড়ীতে বিদ্যুৎতাড়িত হন মা-মেয়ে।

স্থানীয় আমির হোসেনের স্ত্রী সুমী আক্তার ২ ছেলে ১ কন্যা সন্তানের জননী। আমির হোসেন পেশায় অটোরিকশা চালক। সুমাইয়া স্থানীয় কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

হাসপাতালে স্বজনরা জানান, সুমাইয়া তার ৫ মাসের ছোট ভাইকে দোলনায় শুয়ে রেখে খেলাধুলা করছিল। পাশে বৈদ্যুতিক পাখা ছিল। ওই বৈদ্যুতিক পাখা থেকে বিদ্যুৎতাড়িত হয় সুমাইয়া। বিষয়টি তার মা’র চোখে পড়ে। সুমাইয়াকে বাঁচাতে গিয়ে (মা) সুমী আক্তারও বিদ্যুৎতাড়িত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক সুমী আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, আমরা গৃহবধূকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য অবশেষে ভারতের পর্যটন ভিসা চালু, আবেদন করবেন যেভাবে

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১০

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১১

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১৩

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৫

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৬

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৭

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

২০
X