সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কারাগার থেকে বের হতেই সাবেক এমপিকে বেধড়ক পিটুনি

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বেধড়ক পিটুনি দিয়েছে জনতা। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বেধড়ক পিটুনি দিয়েছে জনতা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পিটুনি দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্ত হন সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ তাড়াশ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ সরকার। জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে তাকে তুলে নিয়ে পিটুনি দেয় উপস্থিত জনতা। তাকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওসি হুমায়ুন কবির বলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ থানা হেফাজতে রয়েছেন। তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব ১২-এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি দুপুরে তাড়াশ থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন মাস কারাভোগের পর তিনি মঙ্গলবার জামিনে মুক্ত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

এসআইয়ের বিরুদ্ধে মামলা করায় বাদীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

১০

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

১১

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

১২

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

১৩

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

১৪

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

১৫

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

১৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

১৭

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / ৬০ টাকার সড়কবাতি ৯১০: সেই পৌর কর্মচারী বদলি

১৯

যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে ৪ দেশ

২০
X