সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বেড়েই চলেছে যমুনার পানি

সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুত গতিতে বাড়ছে যমুনা নদীর পানি। ছবি : কালবেলা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এক সপ্তাহ ধরে পানি অল্প বাড়লেও শেষ দুই দিনে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৪৪ ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ৪৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপৎসীমার প্রায় ২ মিটার নিচে রয়েছে। এ দফায় বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯১ মিটার। ২৪ ঘণ্টায় ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৯৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।

অন্যদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬৮ মিটার। ২৪ ঘণ্টা ৪৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২ দশমিক ১২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

পাউবো সূত্র জানায়, গত ২০ জুন থেকে যমুনায় ধীরগতিতে পানি বাড়া শুরু করে। ৩ সেন্টিমিটার থেকে শুরু করে ১৪ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। তবে ২৫ জুন থেকে পানি বৃদ্ধির হার বাড়ে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। শুক্রবারও পানি বাড়বে। তবে পানি বাড়ার হারটা কমবে। এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই। কারণ উজানের দিকে পানি কমে যাচ্ছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.জা.মু. আহসান শহীদ সরকার বলেন, যমুনায় পানি বাড়তে থাকলেও এখন পর্যন্ত ফসলি জমি প্লাবিত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X