ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ছাত্রলীগ নেতা শরীফ গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান শরীফ। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান শরীফ। ছবি : সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান শরীফকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের একটি বেকারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নাজমুল হাসান শরীফ উপজেলা সদরের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোডের নন্দনপুরে মাসুম মিয়া নামে এক যুবক নিহতের ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় করা মামলার আসামি নাজমুল হাসান শরীফ। তাকে ওই মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাসুম মিয়া নামে এক যুবক নিহতের ঘটনায় সদর দক্ষিণ থানায় করা মামলার আসামি ছিলেন নাজমুল হাসান শরীফ। আসামি শরীফকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

১০

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

১১

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১২

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১৩

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১৪

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৫

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৬

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৭

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৮

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

২০
X