টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘর থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের টঙ্গীতে মাদককারবার নিয়ে বিরোধের জেরে কামরুজ্জামান জীবন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৩টার দিকে টঙ্গী পূর্ব থানার আলম মার্কেট এলাকার কনফিডেন্স স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান জীবন (২৫) টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার বাসিন্দা দেলোয়ার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদককারবারি ও সন্ত্রাসী শামসু, সুজনসহ কয়েকজন রাতের আঁধারে জীবনকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আলম মার্কেট এলাকায় তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। তার চিৎকারে এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন বলেন, ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যদের আটক অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

১০

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১১

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১২

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১৩

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৪

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

১৫

ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৬

ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

১৭

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

১৮

ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প

১৯

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

২০
X