গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

মাছ ধরার জালে উঠে এলো ব্যাগভর্তি ককটেল

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : কালবেলা
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরে মাছ ধরার সময় জালে উঠে এসেছে বেশ কয়েকটি ককটেল। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ককটেলগুলো নিষ্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিট কাজ শুরু করে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় তিনজন মাছ ব্যবসায়ী সকালে পুকুরে জাল টেনে মাছ ধরার সময় জালে একটি সন্দেহজনক ব্যাগ উঠে আসে। ব্যাগটি খুলে তারা ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ, পোড়াবাড়ি র‍্যাব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। একই সঙ্গে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অবস্থান নেন। পরে বোম ডিসপোজাল ইউনিট এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করে।

স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, আমরা নিয়মিতই এই পুকুরে মাছ ধরি। কিন্তু আজ জালে ব্যাগ উঠে আসার পর খুলে দেখি ভেতরে ককটেল। তখনই ভয় পেয়ে যাই এবং দ্রুত পুলিশে খবর দিই।

স্থানীয় বাসিন্দা লিয়াকত বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরে এভাবে ককটেল পাওয়া খুবই উদ্বেগজনক। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ কালবেলাকে বলেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করছে। পুরো এলাকা নিরাপত্তার আওতায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর থেকে পিয়ার আলী কলেজসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ককটেলগুলো কীভাবে পুকুরে এলো এবং এর পেছনে কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১০

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১১

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১২

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৩

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৪

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৫

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৬

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৭

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৯

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

২০
X