চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যা, দেখে ফেলায় ২ জনকে কুপিয়ে জখম

ঘাতক নাজিম। ছবি : সংগৃহীত
ঘাতক নাজিম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের পর খুনের শিকার হয়েছেন আরজু আক্তার নামে এ কলেজছাত্রী। এ সময় খুনের ঘটনা দেখে ফেলায় দুজনকে কুপিয়েছে ঘাতক নাজিম।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজু উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি গতবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিলেন। ঘাতক নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৌলভী বাড়ির মৃত ছৈয়দ আহমেদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরজু আক্তার ঈদের পরে নানার বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার আরজুর নানির বাড়িতে বেড়াতে আসেন নানির আরেক আত্মীয় নাজিম। গভীর রাতে আরজু প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে নাজিম তাকে ধর্ষণ করে হত্যা করে। হত্যা করতে দেখে ফেলায় আরজুর নানা আবদুল হাকিম (৭০) ও নানি ফরিদা আক্তারকে দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় নাজিম। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান কালবেলাকে বলেন, কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

টানা দশম রাতে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

ফাইনালে বিতর্কের পর প্রথমবার মুখ খুললেন পারেদেস

ভিডিও, দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ: ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী

‘বাব আল-মান্দেব ঘিরে হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে’

নারীদের চলাফেরা ও পোশাক পরিধান নিয়ে এমপি নজরুলের পুরোনো বক্তব্য ভাইরাল

৩০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক 

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

১০

বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু, চূড়ান্ত তালিকায় যে ১২ গোল

১১

খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের

১২

মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: ইরানের প্রেসিডেন্ট

১৩

প্রেম-বিচ্ছেদের জেরে অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

১৪

মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের অনলাইন ভোটগ্রহণ শুরু

১৫

এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদলকে রাশেদ খাঁনের খোঁচা

১৬

‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট

১৭

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

১৮

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

১৯

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

২০
X