সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কোকাকোলা নষ্ট করে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ

কোকাকোলা নষ্ট করার মধ্য দিয়ে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি। ছবি : কালবেলা
কোকাকোলা নষ্ট করার মধ্য দিয়ে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি। ছবি : কালবেলা

সাতক্ষীরায় কোকাকোলা নষ্ট করার মধ্য দিয়ে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় শহরের নিউ মার্কেট মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে দলটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন, ফিলিস্তিন, বয়কট বয়কট, ইসরায়েল বয়কট, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, ইত্যাদি স্লোগান দেন।

এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, হাদী। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, আমেরিকা মানুষের অধিকারের কথা বলে। কিন্তু গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে কিছু বলে না। তারা শুধু মুখেই মানবাধিকারের কথা বলে। আমরা এ গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা আরও বলেন, পৃথিবী থেকে ইসরায়েলকে অবাঞ্ছিত করতে হবে। মানবতার জয়গান, ফিলিস্তিনের জয়গান নিশ্চিত করতে হবে। ইসরায়েলী পণ্য বয়কট করতে হবে। সব ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা না করে ইসরায়েলি পণ্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

১০

কালো আর্মব্যান্ড পরে খেলল আর্জেন্টিনা, কিন্তু কেন?

১১

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত

১৩

ফেরিকাণ্ডে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

১৪

যুক্তরাষ্ট্রের ইরানবিদ্বেষী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১৫

ধানমন্ডি ও গুলশান লেক নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

১৬

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

১৭

সাত কলেজের পরীক্ষার ফলাফলে অনিয়ম ও অসংগতির অভিযোগ

১৮

ত্রাণসহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

১৯

সেমিফাইনালে গেলেই ফাইনাল খেলে আর্জেন্টিনা

২০
X