বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে মেছোবাঘকে পিটিয়ে হত্যা

সিলেটের ওসমানীনগরে মেছো বাঘকে পিটিয়ে হত্যা। ছবি : কালবেলা
সিলেটের ওসমানীনগরে মেছো বাঘকে পিটিয়ে হত্যা। ছবি : কালবেলা

সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এরইমধ্যে মেছোবাঘটিকে পিটিয়ে হত্যার একটি ভিডিও স্থানীয় একজন সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশ করেছে। পরে পরিবেশকর্মী আব্দুল করিম কিম ভিডিওটি শেয়ার দিয়ে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে।

ভিডিওতে দেখা যায়, মেছোবাঘটি আলমপুর এলাকায় একটি ড্রেনের মধ্যে পড়ে যায়। তখন ওই প্রাণীটিকে ঘিরে ধরে স্থানীয় মানুষজন। সবাই হাতে লোহার রড ও লাঠি নিয়ে ড্রেনের ভেতরই মারতে শুরু করেন। একপর্যায়ে মেছো বাঘটিকে দড়ি দিয়ে বেঁধে ড্রেন থেকে তোলা হয়। পরে পাশের একটি খালি জায়গায় ফেলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। শিশু থেকে বৃদ্ধ প্রায় সব বয়সের মানুষ মিলে এতে অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে আমি ওই এলাকায় পুলিশ সদস্যদের পাঠানো হয়। কিন্তু তারা যাওয়ার আগেই মেছোবাঘটিকে মেরে ফেলে স্থানীয়রা।

এ ব্যাপারে সিলেট বন বিভাগের দায়িত্বরত কারও বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১০

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১১

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১২

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৩

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৪

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৫

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৬

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৭

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৮

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৯

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

২০
X