লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার ব্যতীত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে : মুফতি ফয়জুল করীম

লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। ছবি : কালবেলা

সংস্কার ব্যতীত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

তিনি বলেন, নির্বাচন দিবে প্রশাসন। প্রশাসন কি সংস্কার হয়েছে? তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবে কারা, করবে কারা? আবারও দখলবাজি হবে, আবারও খুন-খারাপি হবে, আবারও ভোট চুরি হবে, এমন নির্বাচন আমরা চাই না। প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। আমরা চাই গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনে দখলবাজি হবে না, জবরদস্তি হবে না। যে নির্বাচনে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর বাস টার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত রায়পুর উপজেলার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, যারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া, খুঁজে নেন অতীতে তারা কি করেছে। চাঁদাবাজ, দখলবাজ, ধর্ষকদের ক্ষমতায় নেওয়া যাবে না। আদর্শবান, ক্ষমতাবান, নীতিবান মানুষকে ক্ষমতায় নিতে হবে। তাহলে মানুষের মুক্তি মিলবে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগণের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। মানুষ বারবার আন্দোলন সংগ্রাম করেছে। সর্বশেষ জুলাইয়ের আন্দোলনে হাসিনা সরকারের পতনের মাধ্যমে মানুষ আবার স্বাধীন হয়েছে। আমরা রিস্ক নিয়ে আন্দোলন করেছি সরাসরি। কিন্তু আজকে অনেকে চাঁদাবাজি-দখলবাজি করছে। চাঁদাবাজি চলতে দেওয়া যাবে না।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমরা সরাসরি আন্দোলনে ছিলাম, কিন্তু অনেকে বলেছে আন্দোলনের আমাদের সম্পৃক্ততা নেই। আন্দোলনে জয়ী না হলে আমাদের অস্তিত্ব থাকত না, কিন্তু বাকিরা তালে তাল মিলিয়ে টিকে যেত। এ দেশে আর কোনো বৈষম্য দেখতে চাই না।

মুফতি ফয়জুল করীম বলেন, ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। বিগত কয়েক দিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। অবিলম্বে এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে থানা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাও. মাহমুদুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

চবি শিক্ষার্থীসহ ৮ জনকে মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি

ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ দেশে ফেরত পাঠাবে ভারত

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

১০

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

১১

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

১২

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

১৩

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

১৪

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

১৬

দুর্নীতি করলে ক্ষমা নেই: সমাজকল্যাণমন্ত্রী 

১৭

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

১৮

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

১৯

আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌র হাফিজ উদ্দিনের বৈঠক

২০
X