কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কৃষি ব্যাংকের রেমিট্যান্স গ্রহীতাকে সম্মাননা পুরস্কার

কৃষি ব্যাংকের মাদারীপুর তাঁতীকান্দা শাখা আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠান। ছবি : কালবেলা
কৃষি ব্যাংকের মাদারীপুর তাঁতীকান্দা শাখা আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠান। ছবি : কালবেলা

রেমিট্যান্স গ্রহীতাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেছে কৃষি ব্যাংক। ব্যাংকটির মাদারীপুর তাঁতীকান্দা শাখা এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে- এ কথা উল্লেখ করে রেমিট্যান্স গ্রহীতাদের উৎসাহিত করতে এই আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, রেমিট্যান্স হচ্ছে দেশের অর্থনীতির প্রেরণাদায়ী শক্তি। প্রবাসীরা যেমন অক্লান্ত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠান, তেমনি সেই অর্থ যথাযথভাবে গ্রহণ ও ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সাহায্য করেন রেমিট্যান্স গ্রহীতারা।

অনুষ্ঠানে নির্বাচিত একজন রেমিট্যান্স গ্রহীতাকে সম্মাননা হিসেবে ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মদ নজরে মঈন, শাখা ব্যবস্থাপক ছরোয়ার হোসেন, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গ্রাহকরা।

বাংলাদেশ কৃষি ব্যাংক ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১০

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১১

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১৫

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

১৬

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

১৭

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

১৮

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

১৯

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

২০
X