মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই সম্মাননা স্মারক’ পেলেন রাবির তিন সাংবাদিক

অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিন সাংবাদিক। ছবি : কালবেলা
অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিন সাংবাদিক। ছবি : কালবেলা

জুলাই-আগস্ট আন্দোলনে সরাসরি মাঠপর্যায়ে সক্রিয় ও সাহসী ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে আগ্রাসন বিরোধী আন্দোলনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের তিনজন সাংবাদিককে ‘জুলাই সম্মাননা স্মারক’ প্রদান করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিন সাংবাদিক হলেন— রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের জামিল, বর্তমান সভাপতি জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মনির হোসেন মাহিন এবং বর্তমান সহসভাপতি দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ধ্রুব। জুলাই আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ, সংবাদ প্রচার এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানের আয়োজন করা হয় সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক প্রেসার গ্রুপ ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। আন্দোলন চলাকালে দায়িত্বশীল সাংবাদিকতা, সাহসী ভূমিকা এবং ঘটনাস্থল থেকে বাস্তব চিত্র তুলে ধরার জন্য তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

অনুভূতি প্রকাশ করে প্রেস ক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আগ্রাসন বিরোধী আন্দোলনকে, যারা জুলাই আন্দোলনে নিহত হওয়া শহীদ পরিবার ও আহতদের নিয়ে এমন সুন্দর আয়োজন করেছে। এছাড়াও জুলাই আন্দোলনে ইনসাফের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ছিল অতুলনীয়। সাংবাদিকদেরও মূল্যায়ন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ক্যাম্পাস সাংবাদিক হিসেবে গোয়েন্দা সংস্থার হয়রানি এবং ঐ সময় ক্যাম্পাসের দোকানপাট বন্ধ থাকায় না খেয়েও দিন পার করতে হয়েছে ক্যাম্পাস সাংবাদিকদের। আমাদের একটাই লক্ষ্য ছিল কলমকে অস্ত্র বানিয়ে শিক্ষার্থীদের পাশে থাকা— কারণ সাংবাদিকদের দেখলেই তাদের সাহস বহুগুণে বেড়ে যেত। জুলাই আন্দোলনের পর সাংবাদিকদের সেভাবে কেউ মূল্যায়ন করেনি। ফলে ধন্যবাদ জানাচ্ছি আগ্রাসনবিরোধী আন্দোলনকে।

আন্দোলনের পরিস্থিতির কথা স্মরণ করে রাবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জুবায়ের জামিল বলেন, জুলাই আন্দোলনে সরাসরি মাঠে থেকে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে আগ্রাসনবিরোধী আন্দোলনের পক্ষ থেকে সাংবাদিক ক্যাটাগরিতে আমাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এটি আমাদের জন্য একদিকে সম্মান, অন্যদিকে দায়িত্বের স্মারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X