মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

পানি সংকটে তেলমাছড়ার পাহাড়ের বন্যপ্রাণীরা

তেলমাছড়া পাহাড়ে পানির সন্ধানে ঘুরছে বন্য শূকর, বানর ও হরিণ। ছবি : কালবেলা।
তেলমাছড়া পাহাড়ে পানির সন্ধানে ঘুরছে বন্য শূকর, বানর ও হরিণ। ছবি : কালবেলা।

হবিগঞ্জের মাধবপুরে তেলমাছড়ার পাহাড়ে পানি সংকটে দেখা দিয়েছে। ফলে বন্যপ্রাণী বিশেষ করে বন্য শূকর, বানর, মায়া হরিণ ও সজারুসহ বিভিন্ন প্রজাতির প্রাণীরা বিট কর্মকর্তা কার্যালয়ের সামনে রাখা পানির কৃত্রিম জলাশয় পর্যন্ত চলে আসছে। আবার পানির খোঁজে লোকালয়ে গিয়ে শিকারিদের কবলেও পড়ছে এসব বন্যপ্রাণী।

সম্প্রতি তেলমাছড়ার গিয়ে দেখা গেছে, একদল শূকর পানির সন্ধানে ঘুরাঘুরি করছে। পরে বিট কর্মকর্তা কার্যালয়ের সামনে রাখা পানির কৃত্রিম জলাশয়ে এসে পানি পান করছে।

জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজানপুর ইউনিয়নের তেলমাছড়ার বিটের বনে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বসবাস। এ অঞ্চলটি সাতছড়ি জাতীয় উদ্যানেরও ঘেঁষা হওয়ায় সেখানে বন্যপ্রাণীদের আনাগোনা বেশি। কিন্তু গ্রীষ্মকালে এ তেলমাছড়ায় পানির চরম সংকট দেখা দেয়।

বন্যপ্রাণী সংরক্ষণসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রচণ্ড গরম পড়ায় বন্যপ্রাণীরা লোকালয়ের কাছে ব্যস্ততম রাস্তার পাশে থাকা কৃত্রিম পানির জলাশয়ে পানি খেতে আসে। ফলে বন্যপ্রাণীদের নিরাপদ চলাফেরা ও প্রজননে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। অনতিবিলম্বে বনের ভেতরে নীরব জায়গায় একটি পুকুর খনন করা জরুরি।

তেলমাছড়া বিটের কর্মচারী সাদেকুর রহমান বলেন, সব সময় শূকরের দল এখানে পানি খেতে আসে। ইতোমধ্যে এখানে বন্যপ্রাণীদের পানি সংকট সমস্যা নিরসনে আমাদের বিভাগীয় বন কর্মকর্তার উদ্যোগে কৃত্রিম পুকুর সৃষ্টির তৈরি করার পরিকল্পনাও চলছে।

সিলেট অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, শুধু বন্য শূকরই নয়, মায়া হরিণ, বানর, শজারু ও এমনকি সাপও পানির জন্য আমাদের তৈরি করা কৃত্রিম জলাশয়ে আসছে। সাতছড়ি ঘেঁষা এ স্থানে আমরা বনের ভেতরে নীরব স্থানে একটি পুকুর তৈরির উদ্যোগ নিচ্ছি। আশা করি দ্রুত তা বাস্তবায়ন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X