সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

ছুটির দিনে ঘুরতে গিয়ে খুন হলেন আব্দুল্লাহ

নিহত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
নিহত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক পাড়ে ঘুরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর খুন হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে গোদনাইল ধণকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ধণকূন্ডা এলাকার আতাউর মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. শামীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ তার বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়ার্কশপ দোকানে কাজ করত। শুক্রবার ছুটির দিন থাকায় সন্ধ্যার দিকে ডিএনডি লেক পাড় ঘুরতে আসে। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, লেকপাড় এলাকায় হৃদয় ও সাব্বিরসহ কয়েকজন যুবক লেকপাড় এলাকায় ঘুরতে আসা বিভিন্ন লোকজনকে ধরে অর্থ আদায় করে থাকে। এ জন্য তারা লেকপাড়ের পাশে একটি অফিস খুলে বসেছে। লোকজনকে ধরে নিয়ে অফিসের ভেতর আটক রেখে মারধর ও অর্থ আদায় করা তাদের কাজ। ধারণা করা হচ্ছে ওই গ্রুপটিই আব্দুল্লাহকে ধরে নিয়ে ছুরিকাঘাত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম জানান, ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। সন্দেহজনক হৃদয় ও সাব্বির চক্রের সদস্যদের আটক করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X