কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষের মধ্যে রোজিনা বেগম (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। তিনি একই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে।

আহত ব্যক্তিরা হলেন ধলাইরপাড় এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে জালাল মিয়া, ভাষাণীগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা, আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর ও সাগরের মামা আজবর মিয়া।

স্থানীয় ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও গতকাল সকালে ভাষাণীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে একটি কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম। খবর পেয়ে জালাল আহমেদ মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তার মামা আজবর মিয়া, মনির মিয়াসহ কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। হামলায় জালাল আহমেদের পায়ের রগ কাটা পড়ে। কুপিয়ে রক্তাক্ত করা হয় রোজিনা বেগমকে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X