কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০২:২৫ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ
আশাবাদী জ্বালানি উপদেষ্টা

গ্যাস সংকট, সন্ধ্যার মধ্যে উন্নতি হবে

গাজীপুরে তিতাস গ্যাস সংকট পরিস্থিতি পরিদর্শনে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা
গাজীপুরে তিতাস গ্যাস সংকট পরিস্থিতি পরিদর্শনে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : কালবেলা

গাজীপুরসহ দেশের শিল্প খাতের গ্যাস সংকট সন্ধ্যার মধ্যে উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় কারখানায় সরবরাহ করা তিতাস গ্যাস সংকট পরিস্থিতি পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, আমি কারখানায় গ্যাস ও বিদ্যুতের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে এসেছি। গ্যাস সরবরাহ নিয়ে কারখানা মালিকদের যে অভিযোগ তার কিছুটা সত্যতা পাওয়া গেছে। এটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি, এজন্য অতিরিক্ত এলএনজি আনছি। একটা কার্গো এসেছে, ঝড়ো হাওয়ার জন্য তা ডকিং করা যায়নি। এখন এটা ডকিং করছে, আমরা আশা করছি সন্ধ্যার মধ্যে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি ঘটবে। এটা আমরা মনিটরিং করবো।

তিনি বলেন, সব জায়গাতেই তিতাসের অবৈধ সংযোগ রয়েছে। এর জন্য তিতাসের যেসব লোকজন দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়ে গণহারে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান জোরদার করা হবে।

এ সময় তার সঙ্গে স্থানীয় টাওয়াল টেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদাত হোসেন সোহেলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির খান বলেন, আগের তুলনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য বেশি গ্যাস দেওয়া হচ্ছে। এ অবস্থায় গাজীপুর, সাভারসহ এ অঞ্চলের কারখানা মালিকরা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছে না। রপ্তানির জন্য আমাদের শিল্পকে বাঁচাতে হবে। প্রয়োজনে রেশনিং পদ্ধতিতে অন্তত ৮ ঘণ্টা করে টানা গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। তাহলে সবাই একটু একটু কষ্ট করলেও প্রয়োজনীয় গ্যাস পাব। এতে সবার কষ্ট লাঘব হবে।

তিনি এক পরিসংখ্যান দেখিয়ে বলেন, গত ১৩ এপ্রিল থেকে আমার কারখানায় শূন্য পিএস আই গ্যাস পাচ্ছে যা শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল। এ অবস্থায় কারখানা সচল রাখতে গিয়ে বিপুল অঙ্কের অতিরিক্ত জ্বালানি খরচ দিতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X