রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৩:৫৫ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ছবি : কালবেলা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ছবি : কালবেলা

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

শনিবার (৩১ মে) দুপুর ২টার দিকে বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএ আরিচা নৌ-বন্দরের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল বিশ্বাস কালবেলাকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ও ঝোড়ো হাওয়া বাতাসের কারণে লঞ্চ চলাচল বিঘ্নিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বৈরী আবহাওয়া কেটে গেলে ও বৃষ্টি থেমে গেলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক করা হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, বর্তমানে ছোট বড় মিলে এ নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে। ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এর আগে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবের কারণে টানা দুদিন লঞ্চ চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বন্ধ থাকার পর শনিবার (৩১ মে) সকাল ৮টার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। লঞ্চ চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় লঞ্চে নদী পারাপাররত যাত্রীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X