গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

এক কাতলের দাম ৩৯ হাজার টাকা

জেলের জালে ধরা পড়া পদ্মার কাতল। ছবি : কালবেলা
জেলের জালে ধরা পড়া পদ্মার কাতল। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে। মাছটি উন্মুক্ত নিলামে ৩৮ হাজার ৮৮০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে দৌলতদিয়া মাছ বাজারের রওশনের আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে রবিন হালদার। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

জানা গেছে, জেলে রবিন হালদার তার সঙ্গীদের নিয়ে ভোর রাতে পদ্মায় মাছ ধরতে যান। তারা নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে ফজরের আজানের আগে তাদের জালে জোরে একটি ধাক্কা লাগে। পরে জাল তুলে দেখতে পান বড় একটি কাতল মাছ জালে আটকা পড়েছে।

পরে মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে রওশন মোল্লার আড়তে মাছটি নিলামের জন্য তোলা হলে উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৮৮০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় কাতল মাছের অনেক চাহিদা রয়েছে। এসব মাছ কেটে ভাগ করে বিক্রি করা হয় অথবা প্রবাসী ভাইয়েরা কিনে থাকেন। সকালে মাছ বাজারে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের কাতল মাছটি নিলামে উঠলে আমি ৩৮ হাজার ৮৮০ টাকা দিয়ে কিনে নিই। মাছটি বিক্রির জন্য এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X