গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে গ্রেপ্তার ভারতীয় নারী

গ্রেপ্তার ভারতীয় নাগরিক দয়তন বিবি। ছবি : কালবেলা
গ্রেপ্তার ভারতীয় নাগরিক দয়তন বিবি। ছবি : কালবেলা

ময়মনসিংহের গৌরীপুরে দয়তন বিবি নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার (৩১ মে) তাকে গৌরীপুর থানা থেকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গতকাল শুক্রবার রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

দয়তন বিবির বাড়ি ভারতের আসাম প্রদেশের ধুবড়ি জেলার গৌরীপুর থানার ২নং মধু সুলমারি ইউনিয়নের নাইদুর গ্রামে। তিনি ওই গ্রামের ময়নাল শেখ ও মৃত সাবজান বিবির কন্যা। তার স্বামীর নাম আব্দুর রাজ্জাক। জানা গেছে, শুক্রবার রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজাট মোড় এলাকায় ঘোরাফেরা করছিলেন দয়তন বিবি। তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় তিনি জানান, ভারতীয় বিএসএফ তাকে জোর করে সীমান্তরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে রেখে যায়। তিনি ভারতের গৌরীপুর থানার বাসিন্দা হলেও সীমান্ত এলাকার লোকজন ভুলক্রমে ময়মনসিংহের গৌরীপুরের ঠিকানা বলে দেয়। ফলে আমি এখানে চলে এসেছি। আমি ভারতের আসামের গৌরীপুর থানার বাসিন্দা।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম কালবেলাকে বলেন, পাসপোর্ট ব্যতিত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X