কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘সমবেত কণ্ঠে চির বিদ্রোহী নজরুল’

নেত্রকোনায় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপিত। ছবি : কালবেলা
নেত্রকোনায় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপিত। ছবি : কালবেলা

নেত্রকোনায় প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বানপ্রস্থে এই জন্মবার্ষিকী উদযাপিত হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ নেত্রকোণা শাখা এবং কুন্তল বিশ্বাস সঙ্গীত বিদ্যায়তন এর আয়োজন করে।

এতে অ্যাডভোকেট পূরবী কুণ্ডের সভাপতিত্বে নজরুলের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, খান মোহাম্মদ রেজাউল করিম, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান ও প্রফেসর নেলী বড়ুয়া। যৌথ উপস্থাপনা করেন, আবৃত্তিকার প্রদীপ কুমার চক্রবর্তী ও কবি পহেলী দে।

বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্যের কবি, প্রেমের কবি ও বিদ্রোহের কবি। অনেকেই নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করেন। এ তুলনা অমূলক। নজরুলের প্রাসঙ্গিতা যুগ যুগ ধরে আছে ও থাকবে।

সঙ্গীতায়োজনে ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী মৌমিতা ধর, করবী সাহা ও অ্যাডভোকেট পূরবী কুণ্ডু। নৃত্য আয়োজনে ছিলেন বিশিষ্ট নৃত্য শিল্পী ও প্রশিক্ষক তমা রায়। তার পরিচালনায় তার শিক্ষার্থীরা সমবেত সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করে। তবলায় ছিলেন শোভন সরকার ও মন্দিরায় সুদর্শন বিশ্ব শর্মা।

‘প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে এমন পাখা’এ গানটির সঙ্গীত পরিচালনা করেন নজরুল সঙ্গীত শিল্পী করবী সাহা টুম্পা। এই গানে সমবেত কণ্ঠে একক নৃত্য পরিবেশন করে টুম্পার কন্যা কৌষানী রায় শ্রী। মা-মেয়ের এই পরিবেশনা অনুষ্ঠানে অন্যরকম এক আবহের সৃষ্টি করে। এ ছাড়া বিদ্রোহী কবিতার অংশবিশেষ আবৃত্তি করে শিল্পী ভট্টাচার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১০

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১১

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১২

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৩

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৪

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৬

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৭

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৮

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

২০
X