কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে ১২০ নাগরিকের বিবৃতি

‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল। ছবি : সংগৃহীত
‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল। ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১২০ জন সংস্কৃতিকর্মী, কবি, লেখক, সাংবাদিক ও প্রগতিশীল নাগরিক।

বৃহস্পতিবার (১৯ জুন) কবি ও সাংবাদিক গিরীশ গৈরিক এবং কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শামস সাইদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ম্যুরাল ‘অঞ্জলি লহ মোর’ প্রশাসনিক নির্দেশে ভেঙে ফেলা হয়েছে জানতে পেরে, আমরা- দেশের বিভিন্ন অঙ্গনের সংস্কৃতিকর্মী, কবি, লেখক, সাংবাদিক ও প্রগতিশীল নাগরিকরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। শিল্পকর্মটি শিল্পী মণীন্দ্র পালের নির্মিত এবং তা প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদের নাচের মুদ্রা থেকে অনুপ্রাণিত। এটি সাধারণ কোনো শিল্পকর্ম নয়, আমাদের ললিতকলার ধারক এবং সৃষ্টি ও স্রষ্টার মধ্যকার চিরায়ত মানবিক সেতুবন্ধের প্রতীক। একইসঙ্গে নারীর মানবিক সাধ্য ও শক্তির প্রকাশ। এ ধরনের একটি শিল্পবস্তুর ধ্বংস-সাধন আমাদের সংস্কৃতি ও মানবিক চেতনায় আঘাত হানার শামিল।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঐতিহাসিক এবং শিল্প-সংস্কৃতির প্রতীক ও স্থাপনা ধ্বংসের অপধারা চলমান। আমরা বিশ্বাস করি, এগুলো মূলত অপরাজনীতি ও ক্রমেই ঘনীভূত হতে থাকা ধর্মের নামে উগ্রবাদী আচরণের ফল। নিকট সময়ে আমরা মহান স্বাধীনতাযুদ্ধের স্মারকগুলো, স্বকীয় ধারার মরমীবাদ চর্চার প্রতীক মাজার-দরগা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন কালপর্বে সংঘটিত ঐতিহাসিক বিদ্রোহ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাস্কর্য, ম্যুরাল, নান্দনিক শিল্পকর্ম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রত্নসম্পদ কাছারি বাড়িতে হামলাসহ আরও অসংখ্য ধ্বংসযজ্ঞ লক্ষ্য করেছি।

আমরা মনে করি, এসব অপযজ্ঞ আমাদের ঐহিত্য ও অস্তিত্বের পরিপন্থিই শুধু নয়, একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ববাসীর সামনে আমাদের জাতিগত লজ্জার অন্যতম কারণ হয়ে উঠেছে। আমরা এ-ও মনে করি যে, প্রাগ্রসর দেশ গড়ার পথে এবং সভ্য, সহনশীল, সংস্কৃতমনা জাতি হিসেবে বিশ্বের কাছে সুপরিচিত হওয়ার পথে এটি বড় ধরনের অন্তরায়। সম্মিলিতভাবে আমরা এ ধরনের সব অপচর্চার নিন্দা জ্ঞাপন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১০

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১১

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১২

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৪

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১৬

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১৭

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১৮

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৯

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

২০
X