পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে পুশইনের শিকার ২ ভারতীয় বৃদ্ধের সন্ধান

পাটগ্রামের রেলস্টেশনে ইউসুফ আলী ও শামসুল হক নামের দুই ভারতীয় বৃদ্ধ। ছবি : কালবেলা
পাটগ্রামের রেলস্টেশনে ইউসুফ আলী ও শামসুল হক নামের দুই ভারতীয় বৃদ্ধ। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম রেলস্টেশনে দুই ভারতীয় বৃদ্ধ নাগরিকের সন্ধান মিলেছে। সোমবার (০২ জুন) দিবাগত রাতে স্থানীয় লোকজন তাদের শনাক্ত করেন।

বৃদ্ধরা হলেন- আসাম প্রদেশের দরং জেলার চেপাজা থানার বড়বাড়ি গ্রামের মৃত আসতুল্লা শেখের ছেলে ইউসুফ আলী (৭৪) এবং একই প্রদেশের গোয়ালপাড়া জেলার বিজনী থানার শাকতলা গ্রামের মৃত ইলেমুদ্দির ছেলে শামসুল হক (৬৪)। ইউসুফ আলীর ৯ ও শামসুল হকের পাঁচ ছেলেমেয়ে ভারতে রয়েছেন।

এদিকে মঙ্গলবার (০৩ জুন) বেলা ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, দুই ভারতীয় বৃদ্ধ খেয়ে-না খেয়ে রেলস্টেশনে পড়ে রয়েছেন। গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা বিজিবি, পুলিশকে খবর দিলেও কেউ হেফাজতে নেয়নি।

ভুক্তভোগী বৃদ্ধ ইউসুফ আলী জানান, আট দিন আগে ১০-১২ জনের সঙ্গে বিএসএফ তাদের সীমান্ত দিয়ে ঠেলে বাংলাদেশে পাঠায়। পরে তারা লালমনিরহাটের বিভিন্ন এলাকা ঘুরে পাটগ্রাম রেলস্টেশনে আশ্রয় নেন। পুশইনের সময় নগদ ৯ হাজার ৩০০ ভারতীয় রুপি, আই কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড কেড়ে নিয়েছে বিএসএফ। ভারতীয় নাগরিক এবং কার্ড থাকলেও বাংলাদেশি সন্দেহে প্রায় দুই বছর তাদের কারাগারে থাকতে হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান কালবেলাকে বলেন, পুশইনের শিকার ভারতীয় বৃদ্ধ নাগরিকদের ব্যাপারে রাতে ও সকালে পাটগ্রাম বিজিবি ক্যাম্পের কমান্ডারকে জানানো হয়। রেলস্টেশনে পুলিশের নজরদারিতে তাদের রাখা হয়েছে। বিজিবি মঙ্গলবার সকালে জানিয়েছে, ‘তাদের (বিজিবির) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বৃদ্ধদের ভারতে ফেরত পাঠাতে বিএসএফকে সীমান্তে পতাকা বৈঠকের আহ্বান জানাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X