চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০১:৫৩ এএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৩

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপরে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। এতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরের মো. সাজ্জাদুর নূরের মেয়ে আয়েশা, বোয়ালখালী উপজেলার বাংলা পাড়ার মুহাম্মদ আবুল মনসুরের একমাত্র ছেলে মুহাম্মদ তুষার। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। এ সময় সেতুর ওপর ট্রেন অতিক্রম করছিল এবং সিগন্যাল চালু ছিল। কিন্তু কয়েকটি গাড়ি সিগন্যাল অমান্য করে সেতুর ওপর উঠে পড়ে। তখন ট্রেনটি গাড়িগুলোকে ধাক্কা দিলে একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ ছাড়া আরও কয়েকটি গাড়ি নিচে চাপা পড়ে।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। তাদের স্টেশন থেকে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতদের উদ্ধার কাজ চলমান রয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ওসি এসএম শহিদুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, টমটমসহ অন্যান্য গাড়ি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখন পর্যন্ত তিনজন মারা যাওয়ার খবর পেয়েছি। বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ট্রেনের সঙ্গে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাসহ বেশ কয়েকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X