নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১১:২৭ এএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

ঈদের নতুন জামা পরা হলো না মারিয়ার

নিহত মারিয়া। ছবি : কালবেলা
নিহত মারিয়া। ছবি : কালবেলা

ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে বাজারে গিয়ে নতুন জামা-জুতা কিনেছিল মারিয়া। ইচ্ছা ছিল ঈদের দিনে সেগুলো পরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবে। কিন্তু তা আর হলো না। প্রেমঘটিত বিষয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া।

বৃহস্পতিবার (০৫ জুন) রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মারিয়া স্থানীয় কুন্ডেরচর কালু বেপারী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী এবং মোহাম্মদ আলী চৌকিদারের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার ইয়াছিন বেপারীর ছেলে নয়ন বেপারীর সঙ্গে মারিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর পর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিজের কক্ষে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় মারিয়া। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

মারিয়ার মা হাফসা বেগম বলেন, ‘সকালে ঈদের জন্য আমার সঙ্গে বাজারে গিয়ে নতুন জামা কিনেছিল। সন্ধ্যায় আমি বাইরে ছিলাম। ফিরে এসে দেখি দরজা বন্ধ, পরে জানালা দিয়ে দেখি ও ঝুলে আছে। ওর সঙ্গে নয়ন নামে এক ছেলের সম্পর্ক ছিল।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা জানান, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না: স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১০

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১১

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১২

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৩

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৪

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৬

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৭

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৮

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৯

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

২০
X