মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১১:৫৮ এএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সাদ্দাম। ছবি : কালবেলা
গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সাদ্দাম। ছবি : কালবেলা

ঢাকার সাভারে ছাত্র-জনতার একদফা আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাসন ঘাসমহল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তার মনির হোসেন সাদ্দাম দক্ষিণ রাজাসনের বাসিন্দা মঞ্জুর হোসেনের ছেলে। পুলিশ জানায়, চলমান ছাত্র-জনতার একদফা আন্দোলনের সময় সাদ্দাম সরাসরি গুলি ও হামলার নেতৃত্বে ছিল। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। সম্প্রতি এলাকায় ফিরে নতুন করে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি জুয়েল মিঞা জানান, ‘মনির হোসেন সাদ্দামের বিরুদ্ধে সাভারে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে। শুক্রবার দুপুরের পর তাকে আদালতে পাঠানো হবে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ব্যানারে ছাত্র-জনতার একদফা আন্দোলনের অংশ হিসেবে গত ৪ ও ৫ আগস্ট সাভার ও আশুলিয়ার বাইপাইলে বিশাল জনসমাগম হয়। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ হামলায় নিহত হন প্রায় শতাধিক এবং আহত হন সহস্রাধিক ছাত্র-জনতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X