সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

সাভারে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান। ছবি : কালবেলা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান। ছবি : কালবেলা

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় দলের শীর্ষস্থানীয় নেতা ও বিপুলসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে তিনি বীর শহীদদের স্মরণ করেন।

এর আগে বিএনপির পক্ষ থেকে নিয়ম অনুযায়ী বিকেলে স্মৃতিসৌধের বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

এর আগে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছে জিয়ারত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X