কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৩:১৫ এএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ০৩:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ঈদের মার্কেটে গিয়ে স্ত্রীর সামনে খুন হলেন স্বামী

নিহত রুবেল মিয়া। ছবি : সংগৃহীত
নিহত রুবেল মিয়া। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে ঈদের বাজারের সময় স্ত্রীর সামনে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ জুন) রাত ১০টার দিকে সাভার পৌর এলাকার সাভার বাজার বাসস্ট্যান্ডের মুরগি পট্টিতে ঘটনাটি ঘটে।

নিহত রুবেল মিয়া (২৫) সাভার পৌর এলাকার মৃত রহমত আলীর ছেলে।

নিহতের স্ত্রী এশা জানান, ঈদ উপলক্ষ্যে রাতে স্বামী রুবেলকে নিয়ে সাভার বাজার বাসস্ট্যান্ডে কেনাকাটা করতে গিয়েছিলাম। এসময় অন্য কেনাকাটা শেষে সাভার বাজার বাসস্ট্যান্ডে ঈদের জন্য মুরগি কিনছিলাম। আমাদের পূর্ব পরিচিত বাসার আমার নাম ধরে রাস্তায় ডাকছিল। আমি তখন বাসারকে রাস্তাঘাটে আমার নাম ধরে ডাকতে নিষেধ করি। সেসময় আমার স্বামী আসে। তখন বাসার ও তার ভাই ব্যাগ থেকে চাকু বের করে বলে তোদের কাছে অনেক টাকা পাই। পরে আমার স্বামীকে চাকু ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে ও কুপিয়ে রক্তাক্ত করে তারা। পরে পথচারীদের সহায়তায় আমার স্বামীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X