মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে কোরবানি দিতে গিয়ে আহত ৭৬ জন হাসপাতালে

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা

সিলেটের বিভিন্ন এলাকায় পশু কোরবানি করতে গিয়ে দুর্ঘটনাবশত আহত হয়ে ৭৬ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যায়।

শনিবার (০৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী।

আহত কয়েকজন জানান, পশু কোরবানি দিতে গিয়ে দুর্ঘটনাবশত তারা আহত হন। কেউ পশু জবাই করার সময় ষাঁড়ের গুতোয় আহত হয়েছেন। আবার কেউ মাংস কাটতে গিয়ে ধারালো ছুরি কিংবা দায়ের আঘাত পেয়ে আহত হয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইউনিটে শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৬ জন হাসপাতালে যান। এর মধ্যে ২৬ জন কোরবানি দিতে গিয়ে গুরতর আহত হয়েছেন, তারা হাসপাতালে ভর্তি আছেন। বাকি ৫০ জন প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে বাসা-বাড়িতে চলে যান।

সিলেটের নগরীর সাগরদিঘির পাড়ের বাসিন্দা সোহেল মিয়া কালবেলাকে বলেন, সকালে আমরা কয়েকজন মিলে গরু কোরবানির প্রস্তুতি নিচ্ছিলাম। ৫ জন ধরে রাখা অবস্থায় গরুটি লাফিয়ে ওঠে। পরে দুজন গরুর রশি ছেড়ে দিলে পাশে থাকা আরেক জনের ধারালো দা আমার হাতে লেগে কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আমার ভাইয়েরা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

গোলাপগঞ্জের বাসিন্দা রুহলে আহমদ কালবেলাকে বলেন, কোরবানির মাংস কাটতে গিয়ে হাতে ছুরির আঘাত লেগে আমার হাত কেটে অনেক রক্ত বের হয়েছে। প্রথমে আমার পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা আমাকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে সিলেটে পাঠিয়েছেন।

সুনামগঞ্জের বাসিন্দা সোহেল আলী বলেন, কোরবানির সময় নিজ হাতে থাকা ছুরি পায়ে লেগেছে। এতে বাম পায়ের বেশ কিছু অংশ কেটে গেছে। পরে আমার স্বজনরা হাসপাতালে ভর্তি করেছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী কালবেলাকে বলেন, শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পশু কোরবানি করতে গিয়ে দুর্ঘটনাবশত আহত হয়ে ওসামানী হাসপাতালে ৭৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৬ জন কোরবানি দিতে গিয়ে গুরুতর আহত হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি ৫০ জন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে বাসা-বাড়িতে চলে যান। গুরতর আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তারা দ্রুত সুস্থ হয়ে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X