আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের চারদিন আগে আগুনে সব শেষ!

আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর। ছবি : কালবেলা
আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর। ছবি : কালবেলা

ঈদের চারদিন পর মেয়ের বিয়ে, তাই কোরবানির সঙ্গে বিয়ের সব প্রস্তুতিও নিয়েছিলেন অটোরিকশাচালক জানে আলম। আত্মীয়স্বজন থেকে ধারদেনা করে মেয়ের বিয়ের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেন তিনি। কিন্তু রাতের আগুনে পরিবারের সদস্যদের নিয়ে কোনো রকম প্রাণে বাঁচলেও মেয়ের বিয়ের সব অর্থ-সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

শনিবার (৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া গ্রামের শলারো বাড়ির জানে আলমের ঘরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুনে জানে আলম ও তার মেয়ে নাসরিন আক্তারও (১৮) আহত হন। ধারণা করা হচ্ছে- রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

ক্ষতিগ্রস্ত জানে আলম বলেন, চারদিন পর মেয়ের বিয়ে, সব প্রস্তুতি নিয়েছি, রাতে হঠাৎ আগুন যখন আমার গায়ে পড়ে তখন ঘুম ভেঙে যায়। কোনো রকম আমার অটোরিকশাটি নিয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হলেও টাকাপয়সা ও গয়নাগাটি সব পুড়ে গেছে। আগুনে আমি আর আমার মেয়েও দগ্ধ হই।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিক বলেন, ভোরে আগুন ধরলে তাদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জানে আলমের সব শেষ। তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে কয়েকদিন পর ছোট মেয়ের বিয়ে। জানে আলমের জন্য সহযোগিতা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X