চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ দিলেন মার্কিন সেনারা

চট্টগ্রাম বন্দরে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিশেষ মহড়া ও প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দরে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিশেষ মহড়া ও প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন ইউনিটের সদস্যদের বিশেষ মহড়া ও প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে চার দিনব্যাপী ‘ফাস্ট টেন দ্য ট্রেইনার’ শীর্ষক এ কর্মশালা শেষ হয়েছে। এর আগে ৯ জুন থেকে শুরু হয় কর্মশালাটি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শেখানো হয়েছে কীভাবে চট্টগ্রাম বন্দরের মতো জটিল অবকাঠামোয় দুর্ঘটনার সময় তাৎক্ষণিক ও সমন্বিত প্রতিক্রিয়া জানাতে হয়। বন্দরে ব্যবহৃত ভারী গ্যান্ট্রি ক্রেন, কনটেইনার মুভারসহ অন্যান্য ভারী যন্ত্রপাতির মধ্যে দুর্ঘটনা ঘটলে যেন প্রাণহানি কমানো যায়, সেই বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে।

প্রশিক্ষণকালে প্রতিটি ইউনিটকে শেখানো হয়েছে কীভাবে দুর্ঘটনাকবলিতদের রেসকিউ করা, দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দ্রুততম সময়ে হাসপাতালে পাঠানো যায়।

মার্কিন প্রশিক্ষকরা বলেন, ‘আমরা বিশ্বাস করি যথাযথ ও দ্রুত প্রাথমিক চিকিৎসাই প্রাণহানির ঝুঁকি কমানোর মূল চাবিকাঠি।’

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, ‘হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক মহড়া আমাদের কাজের সঙ্গে সরাসরি যুক্ত করে। এতে দুর্ঘটনার তাৎক্ষণিকতা বোঝা ও প্রতিক্রিয়ার গতি আরও কার্যকর হয়। শুধু ফায়ার সার্ভিস বা কোস্টগার্ডই নয়, বন্দরের নিরাপত্তা শাখা এবং চিকিৎসকরা এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন, যাতে সমন্বিতভাবে দুর্ঘটনা মোকাবিলার সক্ষমতা গড়ে তোলা যায়। ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরে অগ্নিদুর্ঘটনা বা অন্য কোনো দুর্যোগ ঘটলে তারা আরও দক্ষতার সঙ্গে তা মোকাবিলা করতে পারবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১০

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১১

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১২

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৩

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৪

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৫

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৬

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৭

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৮

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৯

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

২০
X