চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

চট্টগ্রাম বন্দর। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দর। ছবি : কালবেলা

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাণিজ্যে বহুমুখী চাপের মধ্যেও দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর ২০২৫ সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং, জাহাজ চলাচল, রাজস্ব আয় এবং অবকাঠামো সম্প্রসারণ— সব প্রধান সূচকেই ইতিবাচক প্রবৃদ্ধির মাধ্যমে বন্দর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউ (২০ ফুট দৈর্ঘ্যের একক)। আগের বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউ। ফলে এক বছরে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৪২ টিইইউ, যার প্রবৃদ্ধির হার ৪ দশমিক ০৭ শতাংশ।

একই সময়ে আমদানি-রপ্তানি কার্গো (পণ্য) হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৮১২ টন। ২০২৪ সালে যা ছিল ১২ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার ১৪ টন। এ হিসাবে কার্গো হ্যান্ডলিং বেড়েছে ১ কোটি ৪১ লাখ ৬৮ হাজার ৭৯৮ টন, প্রবৃদ্ধির হার ১১ দশমিক ৪৩ শতাংশ।

২০২৫ সালে বন্দরে মোট ৪ হাজার ২৭৩টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে, যেখানে ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৩ হাজার ৮৫৭টি। এক বছরে জাহাজ হ্যান্ডলিং বেড়েছে ৪০৬টি, যা ১০ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এর আগে কখনো এত বেশি কনটেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ের নজির নেই।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, ইয়ার্ডের ধারণক্ষমতা বৃদ্ধি এবং জাহাজ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। উন্নত ব্যবস্থাপনার কারণে ২০২৫ সালে বেশিরভাগ সময় বন্দরে জাহাজের ‘ওয়েটিং টাইম’ প্রায় শূন্যে নেমে আসে।

কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিউমুরিং কনটেইনার টার্মিনাল বেসরকারি অপারেটরের পরিবর্তে চিটাগং ড্রাইডক লিমিটেড পরিচালনা শুরু করায় কনটেইনার হ্যান্ডলিং প্রায় ১১ শতাংশ বেড়েছে। এর প্রভাব পুরো বন্দরের কার্যক্রমে ইতিবাচকভাবে পড়েছে। ইয়ার্ডের সক্ষমতা বাড়ায় পণ্য সংরক্ষণ ও ডেলিভারিও সহজ হয়েছে। কার্গো হ্যান্ডলিংয়ের বড় অংশের প্রবৃদ্ধি এসেছে বাল্ক কার্গো থেকে। এ খাতে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশেরও বেশি।

২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ কোটি ১৮ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৫৫ শতাংশ বেশি। একই বছরে বন্দর সরকারকে ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা রাজস্ব প্রদান করেছে।

বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতি আনতে চালু করা হয়েছে অনলাইন ই-গেট পাস, অনলাইন বিল জেনারেশন এবং ই-পেমেন্ট ব্যবস্থা। এরই অংশ হিসেবে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর এক দিনে সর্বোচ্চ ৬ হাজার ৭৬১টি ই-মুট পাস ইস্যু করা হয়, যা ডিজিটাল ব্যবস্থাপনার কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

সার্বিকভাবে, বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও চট্টগ্রাম বন্দরের এ রেকর্ড অগ্রগতি দেশের বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতির জন্য আশাব্যঞ্জক বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X