মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৬:১৭ এএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের চিত্র। ছবি : সংগৃহীত
পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের চিত্র। ছবি : সংগৃহীত

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে সেতুর ২ নম্বর পিলারের পাশে মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন এ খবর নিশ্চিত করেন।

নিহতদের একজন রাকিব জমাদ্দার। তিনি খুলনা সদরের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আর আহতরা হলেন- খুলনার আয়েশা সিদ্দীক, শেখ আনিসুজ্জামান, মামুন, আজাদ গাজী, মোহাম্মদ হাবিব সেখ ও আরিফুল শেখ, গোপালগঞ্জের মিল্টন।

জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তেলবোঝাই ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ওসি জাকির হোসেন জানান, ‘ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে একজন ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১ জন মারা যান। অন্যান্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ‘এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে নিহত ও আহতরা বরযাত্রী। তাদের অধিকাংশই বাসের সামনের অংশে বসা ছিলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X