মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘হাড়িভাঙ্গা আম রংপুরের গর্ব’

হাড়িভাঙ্গা আম বাজারজাতকরণের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল। ছবি : কালবেলা
হাড়িভাঙ্গা আম বাজারজাতকরণের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল। ছবি : কালবেলা

রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেছেন, মিঠাপুকুরের হাড়িভাঙ্গা আমে রংপুরের অর্থনীতি সমৃদ্ধি হচ্ছে। হাড়ি ভাঙ্গা আম আমাদের রংপুরের গর্ব। জিআই পণ্য হিসেবে এই আম সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ। পদাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে খোড়াগাছ মন্ডলপাড়া গ্রামে আইয়ুব আলীর বাগানে আম ছিঁড়ে হাড়িভাঙ্গা আম বাজারজাতকরণের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম, রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হক, বিএনপির জেলা কমিটির সদস্য সাজেদুর রহমান রানা, নাজমুল হক (ইমন)।

স্বাগত বক্তব্য দেন মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আবেদীন।

আম সংরক্ষণের জন্য একটি হিমাগার, রাস্তাঘাটের উন্নয়নসহ ড্রেনেজ ব্যবস্থার জন্য আম চাষিরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১০

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১১

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১২

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৩

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৪

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৫

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৬

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৭

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

২০
X