সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৫:০১ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে পৃথক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩ 

প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা। ছবি : সংগৃহীত
প্রাইভেটকারের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা। ছবি : সংগৃহীত

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া বরযাত্রীর গাড়ির সঙ্গে সংঘর্ষে টমটম গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) দুপুরের দিকে দক্ষিণ সুরমা ও জকিগঞ্জে পৃথক দুর্ঘটনাটি ঘটে।

মোগলাবাজার থানার ওসি মোস্তাফিজুর রহমান কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত ঝর্না বেগম (৩৫) দক্ষিণ সুরমা থানার সিলাম আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। তার ছেলের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকিলপুর থেকে মোরাদপুর যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেটকার খাদে পড়ে গেলে ঝর্না বেগমের মৃত্যু হয়েছে। ছেলেকে আহত অবস্থায় স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। প্রাইভেটকারে থাকা তার স্বামী ও সন্তানরা গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়া দুপুরের দিকে জকিগঞ্জের অফিস বাজার এলাকায় বরযাত্রীর গাড়ির সঙ্গে টমটমের সংঘর্ষে টমটমচালক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তার মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোগলাবাজার থানার এসআই মোহাম্মাদ আলিফ কালবেলাকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝর্না বেগমের মরদেহ উদ্ধার করেছি। পরে আহত অবস্থায় তার পরিবারের সদস্যদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলের মৃত্যু হয়েছে। প্রাইভেটকার উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X