মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কা, চালক-সহকারী নিহত

কনটেইনারবাহী লরির ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ডাম্প ট্রাক। ছবি : কালবেলা
কনটেইনারবাহী লরির ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ডাম্প ট্রাক। ছবি : কালবেলা

চট্টগ্রামে মিরসরাইয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন৷ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (২২ জুন) সকালে সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজার এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে৷

নিহতরা হলেন—খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে ডাম্প ট্রাকের চালক মো. ফারুক হোসেন (৩৯) ও টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) ৷

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুতগতির ডাম্প ট্রাকটি ওভারটেক করার সময় কনটেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়৷ এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়৷ ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন৷

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফুল হুদা কালবেলাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং কনটেইনারবাহী লরির চালক পলাতক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X