ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৫:১৯ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের টাকা থেকেও ঘুষ চাইলেন সরকারি কর্মকর্তা

অফিস সহকারী মাসুম শেখ (বাঁয়ে) ও সাব ইঞ্জিনিয়ার আজিজ। ছবি : সংগৃহীত
অফিস সহকারী মাসুম শেখ (বাঁয়ে) ও সাব ইঞ্জিনিয়ার আজিজ। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মসজিদের বরাদ্দের টাকা থেকে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মাসুম শেখ ও সাব ইঞ্জিনিয়ার আজিজের বিরুদ্ধে।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই প্রকল্প বাস্তবায়ন অফিসে সরকারি প্রকল্পের চেক নিতে এলে মোটা অঙ্কের ঘুষ দিতে হয় তাদের। এমনকি মসজিদের বরাদ্দ থেকেও জোরপূর্বক ঘুষ নেওয়া হয়।

উপজেলার মৃগা ইউনিয়নের রামকৃষ্ণপুর জামে মসজিদ কমিটির সভাপতি রহমত আলী জানান, মসজিদের উন্নয়নের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথম ধাপে ৬০ হাজার টাকার চেক দেওয়ার সময় ১৫ হাজার টাকা ঘুষ চেয়েছেন। মসজিদের টাকা প্রয়োজন এইজন্য অনুরোধ করে চেকটা নিয়েছি। এখন দ্বিতীয় চেক নেওয়ার জন্য আসলে আগে ১৫ হাজার টাকা দিতে হবে না হলে চেক দিবে না এমন দাবি করেছেন। কী কারণে ১৫ হাজার টাকা দিতে হবে কিছুই বলে নাই।

এই বিষয়ে জানতে অফিস সহকারী মাসুম শেখ এবং সাব ইঞ্জিনিয়ার আজিজের কাছে জিজ্ঞেস করলে নানা টালবাহানা করেন। স্যারের অনুমতিতে নেওয়া হচ্ছে বলে জানান। কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাবেদ পাঠানকে অফিসে না পেয়ে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, মাস্টাররোলের জন্য কিছু টাকা দিতে হয়। সেটা ১২০০-১৩০০ টাকা। তিনি তাদের জিজ্ঞেস করবেন কেন এত টাকা নেওয়া হচ্ছে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আত্মীর মৃত্যুতে তিনি অফিসে নাই। তারপরও আমি বিষয়টা খোঁজখবর নিচ্ছি।

উল্লেখ্য, টিআর এবং কাবিখা মূলত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের জন্য একটি সরকারি কর্মসূচি। এই কর্মসূচির আওতায় মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে সরকার বরাদ্দ দিয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X