বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভের চেষ্টা, ধাওয়া করে শ্রমিক লীগ নেতাকে ধরল জনতা

পুলিশের কাছে তুলে দেওয়া হয় জনতার হাতে আটক মো. মজিবুর রহমান মিন্টুকে। ছবি : কালবেলা
পুলিশের কাছে তুলে দেওয়া হয় জনতার হাতে আটক মো. মজিবুর রহমান মিন্টুকে। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় মো. মজিবুর রহমান মিন্টু মিয়া (৬৩) নামের এক শ্রমিক লীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করে ডেমরা থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

আটক মো. মজিবুর রহমান মিন্টু মিয়া ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য এবং দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে আওয়ামী লীগের পক্ষে স্থানীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করে। এ সময়ে ১৫/২০ জনের একটি দল ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় উপস্থিত হতে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় অন্যান্য দৌড়ে পালিয়ে গেলেও শ্রমিকলীগ নেতা মো. মজিবুর রহমান মিন্টু মিয়াকে আটক করা হয়। পরে থানা পুলিশে খবর দিয়ে তাদের কাছে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহামুদুর রহমান জানান, স্থানীয় লোকজন শ্রমিকলীগ নেতাকে আটক করে থানায় ফোন করলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এছাড়া রাজধানীর কদমতলী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে আমরা কদমতলী থানায় হস্তান্তর করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X