যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১১:১৩ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় কৃষকদল নেতা কারাগারে, পদ স্থগিত

অভিযুক্ত জসিম উদ্দীন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত জসিম উদ্দীন। ছবি : সংগৃহীত

যশোরের বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ জুন) আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৫ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় এই মামলা দায়ের করেন যশোর পৌরসভার শংকরপুর এলাকার ভুক্তভোগী নারী।

অভিযুক্ত জসিম উদ্দীন বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় তার দলীয় পদ স্থগিত করেছে জেলা কৃষকদল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জসিমের সঙ্গে ভুক্তভোগী নারীর পাঁচ মাস আগে ফেসবুকে তার পরিচয় হয়। একপর্যায়ে প্রেম ও বন্ধুত্বে রূপ নেয়। কয়েকদিনের মধ্যেই জসিম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তাতে রাজি হন ওই নারী। এরপর বেনাপোলের ডায়মন্ড হোটেল এবং ঝিনাইদহে জসিমের খালার বাড়িতে নিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জসিম। সর্বশেষ গত ২০ এপ্রিলও শহরের হোটেলে শাহনাজে নিয়ে শারীরিক সম্পর্ক করেন তিনি। পরে জসিম জানান, তিনি বিয়ে করবেন না। গত ২৩ এপ্রিল তিনি শহরের আইনজীবী সমিতি এলাকায় উপস্থিত হয়ে একই কথা জানান এবং ওই নারীকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে চলে যান।

ভুক্তভোগী নারী জানান, এরপরও জসিমকে বিয়ে করতে বলেছি। কিন্তু সে রাজি হয়নি। বাধ্য হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

এ বিষয়ে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন বলেন, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দীনের পদ স্থগিত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণ হলে তাকে বহিষ্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১০

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১১

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১২

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৩

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৪

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৫

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৬

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১৭

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১৮

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৯

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

২০
X