ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দোকানে ঢুকে ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে মারধর, ভিডিও ভাইরাল

ব্যবসায়ীকে মারধরের সিসিটিভি ফুটেজ মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি : সংগৃহীত
ব্যবসায়ীকে মারধরের সিসিটিভি ফুটেজ মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত কম্পিউটার-ফটোকপি ব্যবসায়ী আলী আজম মানিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মানিক কম্পিউটার নামের দোকনের ভেতরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী অভিযুক্ত নাসিম ভূঁইয়া (৪৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আলী আজম মানিক ঘিওর বাসস্ট্যান্ডে ‘মানিক কম্পিউটার’ নামক একটি দোকান পরিচালনা করেন। অভিযুক্ত নাসিম ভূঁইয়া, যিনি একই এলাকার বাসিন্দা প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে যেতেন এবং বিল পরিশোধ না করে চলে যেতেন। টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং ব্যবসা না করতে দেওয়ার ভয়ও দেখাতেন। এক পর্যায়ে সোমবার রাতে দোকানে এসে আবারও জরুরি কাজ করানোর দাবি করেন নাসিম। দোকানদার মানিক তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছু সময় অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদার মানিকের দাড়ি ধরে টানাহেঁচড়া শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মানিক গালাগাল থেকে বিরত থাকতে বললে অভিযুক্ত নাসিম তার ওপর এলোপাতাড়ি কিল, ঘুসি ও থাপ্পড় মারেন।

হামলার ফলে মানিকের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ও উপস্থিত কাস্টমাররা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী আলী আজম মানিক বলেন, উনি আমাকে দিয়ে বিভিন্ন সময় কাজ করিয়েছেন, যার পারিশ্রমিক দেননি। তার কাছে টাকা চাওয়ায় উনি ক্ষিপ্ত হয়ে যান এবং বাহিরে গিয়ে তিনজন লোকের সঙ্গে পরামর্শ করেন। তারপর পুনরায় দোকানে প্রবেশ করে আমার দাড়ি ধরে টান দেন এবং মারধর করেন। আমি সরকারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।

অভিযুক্ত নাসিম ভূঁইয়ার তার অপরাধ স্বীকার করে বলেন, দোকানের মালিক আলী আজম মানিক মিয়া কাজের টাকা বেশি দাবি করেছিলেন। আমি এর প্রতিবাদ করি এবং প্রতিবাদ করাতে আলী আজম আমাকে অকথ্য ভাষায় গালাগাল করলে আমি মেজাজ হারিয়ে ফেলি।

ঘিওর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১০

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১১

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১২

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৩

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৪

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৫

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৬

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৭

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১৮

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১৯

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

২০
X