কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাং নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

পিস্তল হাতে কিশোর গ্যাং লিডার তেহিম মাতবর। ছবি : সংগৃহীত
পিস্তল হাতে কিশোর গ্যাং লিডার তেহিম মাতবর। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবরের পিস্তল হাতে গুলি ছোড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে সেখানকার স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শনিবার (২৮ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। কিশোর গ্যাং লিডার তেহিম মাতবর শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের বাসিন্দা আসাদুজ্জামান মাতবর ওরফে জামাল ডাক্তারের ছেলে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, একটি বহুতল ভবনের ছাদে ফুলহাতা কালো শার্ট পরা এক তরুণ ডান হাতে একটি পিস্তল উঁচিয়ে আকাশের দিকে গুলি ছুড়ছেন। ভিডিওর পর থেকে নানা ধরনের অভিযোগ আসতে থাকে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, তেহিম মাতবর দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, ছিনতাই, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নিয়মিত ঘটে আসছে। গার্মেন্টসকেন্দ্রিক এ এলাকায় দূরদূরান্ত থেকে আসা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভয়ে কেউ তেহিমের বিরুদ্ধে মুখ খুলতেন না। তেহিমের গুলি ছোড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে সাহস করে নির্যাতনের স্মৃতি তুলে ধরছেন।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাজী ইসমাইল বলেন, তেহিম এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। সে কাউকে তোয়াক্কা করে না। তার গুলি ছোড়ার ভিডিও আমি নিজেও দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষায় তাকে দ্রুত গ্রেপ্তার করা জরুরি।

শ্রীপুর থানা ওসি আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই বিষয়টি আমাদের নজরে আসে। অভিযুক্তকে খোঁজা হচ্ছে। তাকে পেলে বিস্তারিত জানা যাবে। এরই মধ্যে পুলিশের একাধিক সিভিল টিম অভিযানে নেমেছে। ভিডিওর সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X