বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছেড়ে ছাত্র ফেডারেশনে যোগ দিলেন ৩ নেতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন বরিশালের ৩ নেতা। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন বরিশালের ৩ নেতা। ছবি : সংগৃহীত

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন সংগঠনটির মহানগর শাখার আরও তিন নেতা। সাংগঠনিক অচলতা ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যর্থতার কথা জানিয়ে পদত্যাগ করেছেন তারা।

মঙ্গলবার (২৪ জুন) পদত্যাগ করে নিজেদের আগের সংগঠন ছাত্র ফেডারেশনে ফিরে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

কমিটি থেকে পদত্যাগকারীরা হলেন—ছাত্র আন্দোলনের মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া এবং সংগঠক অনন্যা ইসলাম এশা।

যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান, লেজুড়বৃত্তিহীন রাজনীতির কথা বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল। কেন্দ্রীয় নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হয়ে সাংগঠনিক শূন্যতা তৈরি করেছেন। লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়িয়ে প্রতিশ্রুতির অবমাননা ও জুলাইয়ে গড়ে ওঠা ছাত্র-জনতার ঐক্য বিনাশ করেছেন। তারা সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাদের এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদে যুক্ত হতে চাপ দিচ্ছেন। এ ছাড়া ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর নেতারা দুর্নীতি, মামলা ও দখল বাণিজ্যে জড়িয়েছেন বলে অভিযোগ করেন পদত্যাগীরা। এসব কর্মকাণ্ডে গণঅভ্যুত্থানের রাজপথের সৈনিক হিসেবে তারা বিব্রতবোধ করছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, পদত্যাগী তিনজন জুলাই আন্দোলনের পর সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাদের কমিটিতে রাখা হলেও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন না। তাদের অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

একই অভিযোগ তুলে গত ১ জুন সংগঠনটি থেকে পদত্যাগ করেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১০

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১১

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১২

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৩

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৪

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৫

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৮

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৯

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০
X