হাতিয়া (নোয়খালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯:০৬ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে দেখা মিলল কুমির সদৃশ প্রাণীর

হাতিয়ার একটি পুকুরে দেখা মেলেছে বিশাল আকৃতির কুমির সদৃশ প্রাণীর। ছবি : সংগৃহীত
হাতিয়ার একটি পুকুরে দেখা মেলেছে বিশাল আকৃতির কুমির সদৃশ প্রাণীর। ছবি : সংগৃহীত

নোয়াখালী হাতিয়ায় বাড়ির পুকুরে দেখা মিলল বিশাল আকৃতির একটি কুমির সদৃশ প্রাণীর। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাসুদ শরীফের বাড়ির পুকুরে দেখা মেলে কুমির সদৃশ প্রাণীটির। পরে এলাকাবাসী ভিড় করেন সেখানে। বন বিভাগ কুমিরটি দেখে গেলেও উদ্ধার করতে পারেনি।

এলাকাবাসী জানান, পুকুরপাড়ে ভিড় করেন উৎসুক জনতা। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন। তবে প্রাণিটি কোথা থেকে এসেছে বা কীভাবে পুকুরে এলো, সে বিষয়ে কেউ নিশ্চিত নয়। এদিকে কুমির আতঙ্কে রাতভর পাহারা বসিয়েছেন স্থানীয় যুবকরা। শিশু ও বৃদ্ধদের পুকুরের ধারে যেতে নিষেধ করা হয়েছে।

পুকুরের মালিক মাসুদ শরীফ বলেন, তিন দিন আগে একজন প্রতিবেশী তার রান্নাঘরের পাশে একটি প্রাণিটি দেখতে পান। তারপর তারা লাঠিসোঁটা নিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে; কিন্তু এটির বিশাল আকৃতি দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। আশপাশের সবাইকে সতর্ক করেন।

তিনি আরও বলেন, বুধবার বিকেলে আমার স্ত্রী পুকুরে প্রাণিটি দেখতে পেয়ে আমাকে জানায়। আমি ফায়ার সার্ভিস ও বন বিভাগকে জানালে তারা এসে দেখে গেলেও উদ্ধার করতে পারেনি। কুমির উদ্ধার করা তাদের কাজ নয় বলে তারা চলে যায়।

মাসুদ শরীফ বলেন, প্রথমে কেউ বিষয়টি বিশ্বাস না করলেও পরে একাধিক ব্যক্তি কুমিরটি দেখার কথা নিশ্চিত করেন। পুকুরের পানি থেকে মাথা ও পিঠ তুলে কয়েকবার ভেসে উঠতেও দেখা যায় কুমিরটিকে। রাতভর আমরা আতঙ্কে কাটিয়েছি।

আরেক স্থানীয় বাসিন্দা আবদুল হালিম বলেন, প্রথমে ভাবছিলাম গুজব। কিন্তু বিকেলের দিকে নিজের চোখে দেখে অবাক হয়ে যাই। ওটা আসলেই একটা বড় কুমির। আমরা এখন আতঙ্কে আছি, বিশেষ করে বাচ্চাদের নিয়ে।

হাতিয়া উপকূলীয় বন বিভাগের নলচিরা রেঞ্জের বিট অফিসার আরিফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে বিকেলে গিয়েছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ভালোভাবে দেখতে পারিনি। আজ আবারও আমরা সেখানে যাব এবং এটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, আমি বিষয়টি শুনেছি। অনেকেই আমাকে বলেছেন। কেউ বলছেন কুমির আবার কেউ বলছেন কুমির সদৃশ। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X