সিলেট ব্যুরো
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৮:২০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

সন্তান কান্না করায় গলা কাটলেন পাষণ্ড বাবা

আতিকুর রহমান। ছবি : সংগৃহীত
আতিকুর রহমান। ছবি : সংগৃহীত

সিলেটে কান্না করায় ৪৫ দিনের শিশুকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন আতিকুর রহমান নামের এক ব্যক্তি।

বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর মেজরটিলার ইসলামপুরের মোহাম্মদপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গত দুদিন ধরে মাথাব্যথা নিয়ে মানসিক অশান্তিতে ছিলেন সিএনজিচালিত অটোরিকশাচালক আতিকুর রহমান। গতকাল বুধবার দুপুরে অটোরিকশা নিয়ে বাসায় এসে খাবার খেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে শিশু সন্তান কান্না করায় খেপে গিয়ে বাথরুমে নিয়ে দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে আত্মহত্যার চেষ্টা করেন। নিজের গলা কাটতে না পেরে স্ত্রীকে ঘুম থেকে তুলে চিৎকার শুরু করেন। স্থানীয়রা শিশু ও আতিককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মো. রেজাউল করিম বলেন, মাথাব্যথা নিয়ে আতিকুর রহমান বাসায় এসে স্ত্রী আর সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। আসরের আজানের সময় শিশুকে বাথরুমে নিয়ে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন। নিজের গলা কাটতে না পেরে স্ত্রীকে ঘুম থেকে তুলেন। জিজ্ঞাসাবাদে ও স্ত্রীর ভাষ্য অনুযায়ী প্রাথমিকভাবে এটাই জানা গেছে। একটু সুস্থ হলে বিস্তারিত ঘটনা জানা যাবে।

তিনি আরও বলেন, বাথরুম থেকে ব্যবহার করা দা জব্দ করা হয়েছে। আতিকুর রহমানের ফিঙ্গারপ্রিন্ট ও ঘটনার সব বিষয় তদন্ত করে মূল রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশের কয়েকটি টিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X