কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচে মিলল ২ মণ গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ায় খাটের নিচে মিলল ২ মণ গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশ তিনটি অভিযান চালিয়ে সবমিলিয়ে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে। এ সময় নারীসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জুন) দুপুরে কসবার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। স্থানীয় খোরশেদ আলমের (৪৬) বাড়িতে খাটের নিচে লুকানো অবস্থায় গাঁজাগুলো পাওয়া যায়। এ ঘটনায় খোরশেদকে গ্রেপ্তার করা হয়। তবে তার ছেলে মো. হাসান মিয়া (২৬) পালিয়ে গেছে।

একইদিন সকালে পুলিশ উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মো. বাদশা মিয়া (৪৫) নামে একজনকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। তিনি গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার খাইলকৈর উত্তর গ্রামের বাসিন্দা।

অপরদিকে পুলিশ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা পূর্বপাড়ার বটতলা ব্রিজ সংলগ্ন কসবা-নয়নপুর সড়কে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করা হয়ে। তারা হলেন- রাবেয়া আক্তার ওরফে শিউলী (২০) ও শিল্পী আক্তার ওরফে জান্নাত (১৯)। তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। তারা ভাসমান ঠিকানার এবং মূলত নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা।

কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের কালবেলাকে জানান, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়েছে। মাদককারবারিরা যত চতুরই হোক না কেন, তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও জানান, তিনটি ঘটনায় পৃথক মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১০

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১১

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১২

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৩

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৪

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৫

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৬

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৭

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৮

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৯

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

২০
X