নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৫:৫১ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

নিহত রেজভী। ছবি : সংগৃহীত
নিহত রেজভী। ছবি : সংগৃহীত

নরসিংদী শহরে রেজভী (৩৫) নামে ৮ মামলার এক আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত রেজভী শহরতলির বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশ ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর হামলা চালাতে যায় রেজভী ও তার দলবল। এসময় গলির রাস্তায় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে রেজভীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক কালবেলাকে জানান, সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রেজভী ও তার দল। এসময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রেজভী। রেজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X