কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গায়েহলুদের অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত

গায়েহলুদের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করছেন হাফেজরা। ছবি : কালবেলা
গায়েহলুদের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করছেন হাফেজরা। ছবি : কালবেলা

প্রচলিত রীতি অনুযায়ী গায়েহলুদ অনুষ্ঠানের জন্য সাজে মঞ্চ। তৈরি করা হয় নান্দনিক স্টেজ। কিন্তু এরপরই সবাইকে অবাক করে দিয়ে বরের বাবা একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে ১০ জন কোরআনে হাফেজকে নিয়ে আসেন কোরআনখানি করতে। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে পুরো এলাকায়। গান বাজনার পরিবর্তে কোরআন তিলাওয়াতের খবরে ওই গায়েহলুদ অনুষ্ঠান দেখতে ভিড় করেছেন অনেকেই।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমলপুর গ্রামে ব্যতিক্রমী এ গায়েহলুদ অনুষ্ঠিত হয়। প্রবাসী গাজী রবিউল হাসান কমলপুর গ্রামের গাজী বাড়ির গাজী মো. দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে।

বরের বাবা গাজী মো. দেলোয়ার হোসেন জানান, একমাত্র ছেলের বিয়ের অনুষ্ঠান গান-বাজনার পরিবর্তে কোরআনখানির (৩০ পারা পাঠ সম্পন্ন) মধ্য দিয়ে শুরু করা হলো। তিনি আশা করেন, সম্পূর্ণ ইসলামি শরিয়া মোতাবেক সম্পন্ন হোক তার ছেলের বিয়ে।

এদিকে ব্যতিক্রম এমন আয়োজনে খুশি স্থানীয়রাও।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে রবিউল হাসানের গায়েহলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানকে ঘিরে বাহারি ফুলের আবহে দৃষ্টিনন্দন হলুদ মঞ্চ তৈরি করা হয়। গান বাজনা আর নৃত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে কোরআন তিলাওয়াতের আয়োজন করা হয়েছে। কোরআন তিলাওয়াতের জন্য পাশের মাদ্রাসা থেকে ১০ জন কোরআনের হাফেজকে নিয়ে আসেন বরের বাবা গাজী দেলোয়ার হোসেন। এ খবর ছড়িয়ে পড়লে বয়োজ্যেষ্ঠরা ভিড় করেন গায়েহলুদ অনুষ্ঠান দেখতে।

তারা জানান, গায়েহলুদ বা বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গানের কারণে রাতে ঘুমানো যেত না। নাচগানের পরিবর্তে কোরআনখানির আয়োজন করা হয়েছে। এটা সত্যিই একটা ভালো দিক।

সৌদিপ্রবাসী গাজী মো. রবিউল হাসানের গায়েহলুদ অনুষ্ঠান সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে বিশ্বাস সবার।

বিয়ের অনুষ্ঠানে ধর্মীয় সংস্কৃতির আবহ তৈরি করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে চৌদ্দগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, গান বাজনার বিপরীতে কোরআন তিলাওয়াতের মাধ্যমেও একটি গায়েহলুদ অনুষ্ঠান উদ্‌যাপন করা যায় গাজী দেলোয়ার হোসেন তার দৃষ্টান্ত স্থাপন করলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশন খোলার অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১০

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১১

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১২

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৩

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

১৪

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৬ ফুটের বেলিন তিমি

১৫

এক ইলিশের দাম ৯ হাজার টাকা

১৬

যে কারণে বাতিল হলো কেটি পেরির বহুল প্রতীক্ষিত কনসার্ট

১৭

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১৮

বাড়িতে আমার চেয়েও মেসির গুরুত্ব বেশি: অস্কারজয়ী হলিউড তারকা

১৯

ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক

২০
X