চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৩:২৬ এএম
অনলাইন সংস্করণ

চেয়ারম্যানের বিরুদ্ধে খালের মাটি কেটে বিক্রির অভিযোগ

ঝুঁকিতে শতাধিক পরিবার 
খননকৃত খাল
খননকৃত খাল

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাইনুদ্দিন খাল নামের একটি সরকারি খালে ড্রেজার বসিয়ে মাটি বিক্রির অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এতে খালপাড়ের বসত ঘর ফাটলসহ পাকা রাস্তার ঢাল ধসে পড়তে দেখা গেছে।

জানা গেছে, উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আল ইমরান (প্রিন্স) খালটিতে অবৈধভাবে দুটি ড্রেজার মেশিন বসিয়ে প্রায় তিনমাস ধরে দিনে-রাতে মাটি কেটে পাইপের সাহায্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন ।

সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত লোকজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মাছ চাষের নামে দীর্ঘদিন খালটি দখলে রেখেছেন ইউপি চেয়ারম্যান। কিন্তু গত তিনমাস আগে ওই খালে দুটি ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের কাজ শুরু করলে স্থানীয় খাসপাড়ার বসতিরা বাধা প্রদান করেও মানাতে পারেননি ক্ষমতাধর চেয়ারম্যানকে।

ক্ষতিগ্রস্ত কৃষক মন্জু, কামাল,দুলালসহ অনেকেই জানান, এই খালটি থেকে প্রায় ৫০ ফুট গভীর করে মাটি উত্তোলন করায় পাকা রাস্তার ঢাল ধসে পড়াসহ বসত ঘরের মাটি ফাটল হয়ে গেছে। এছাড়াও খালের দুই পাশে বসত ঘর দশে পড়ার হুমকিতে রয়েছে প্রায় এক’শ পরিবার। ইতোমধ্যেই ইউপি চেয়ারম্যান লাখ-লাখ টাকার মাটি বিক্রি করার প্রমাণ মিলেছে এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে সরকারি রাস্তা ও স্থানীয়রা।

ফাটল হওয়া বসতঘরের নাজমা বেগম জানান, আমার স্বামী দিনমজুর হিসেবে মানুষের কাজ করে যা আনে তা দিয়ে তিন ছেলে-মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন কাটে আমাদের। চেয়ারম্যান মাটি কাটার কারণে আমার বসত ঘরে ফাটল ধরেছে। এখন তিন ছেলে-মেয়ে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি কখন ধসে পড়ে ঘরটি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আল ইমরান (প্রিন্স) কে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কথা বোঝা যায় না বলে ফোন কেটে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X