বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপির প্রার্থী

বাঁ থেকে জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিম ও এলডিপি প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত
বাঁ থেকে জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিম ও এলডিপি প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে ১১ দলীয় জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন মোকফার উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, আমরা ১১ দলীয় জোট। নিজেদের মধ্যে এমন অবস্থানে থাকতে চাই না, যাতে বিপরীত প্রার্থী সুযোগ পেয়ে যান। আমাদের দলের সভাপতি আজ দুপুরে ভোলা প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

তিনি আরও বলেন, আনুষ্ঠানিক ঘোষণার পর আমি জামায়াতের প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণায়ও যোগ দেব।

এর আগে সকালে জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যুতে তিনি মুঠোফোনে কল দিয়ে সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মাঠের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফজলুল করিমকে সমর্থন দেবেন বলেও নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১০

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৮

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৯

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

২০
X